শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়ংকর পরিস্থিতির জন্য প্রস্তুত হোন

সাইদুর রহমান : করোনা প্রতিরোধ দূরের কথা নিজেরাই করোনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। যেহেতু করোনা দাওয়াতি মেহমান সেহেতু করোনা সাহেব খাওয়া-দাওয়া করে বেশ মোটাতাজা হয়েছেন। দেশব্যাপী করোনা সাহেব নেটওয়ার্ক বিস্তৃত করেছেন। করোনা সাহেবকে তো আমরা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি এবার তার ফলন নিয়ে সবাই ব্যস্ত হোন। পরিস্থিতি যেদিকে নিয়ে গেছি তাতে আমার মনে হচ্ছে এপ্রিলের শেষ থেকে আগামী মে মাসজুড়ে ভয়ংকর খারাপ কিছু অপেক্ষা করছে। ইতালির করোনা বীজ যে হারে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তাতে চিকিৎসা নিয়ে চিন্তার সুযোগ নেই।
সব প্রতিরোধের সুযোগ নষ্ট করে এখন আহাজারির জন্য প্রস্তুত হোন। লাশ দাফনের জন্য এবার নিজেদের প্রস্তুত করুন। ব্রাক্ষণবাড়িয়ার হুজুররা তো আনন্দ-উল্লাস করে করোনা বরণ করেছেন। কপালে যা থাকে তাই বরণ করতে হবে। আমরা অসহায়-নিরুপায়। হে আল্লাহ তুমি রক্ষা করো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়