শিরোনাম
◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে ভাইরাসের করাল গ্রাসে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি

আরিফ হোসেন: [২] বিশ্ব মহামারীর ফলে বিভিন্ন দেশে লকডাউন আর জরুরি অবস্থার জেরে বন্ধ হয়ে গেছে সব ধরনের যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ড। যার ফলে প্রতিটি দেশকেই গুণতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি। ২০১৯ সালে কোন দেশের আর্থিক বৃদ্ধির হার কেমন ছিলো এবং ২০২০ ও ২১-এ তা কেমন হতে পারে। তার একটি আগাম পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড। নিউজ ২৪

[৩] তাদের হিসাবে দেখা যাচ্ছে, উন্নত ও উন্নয়নশীল অধিকাংশ দেশেরই চলতি বছর ঋণাত্মক বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে জিডিপি ছিলো ২.৩ শতাংশ। আর ২০২০ সালে সেই হার হতে পারে মাইনাস ৫.৯ শতাংশ।

[৪] তবে ২০২১ সালে তা বৃদ্ধি পেয়ে হতে পারে ৩.৭ শতাংশ। একইভাবে প্রবলভাবে করোনা আক্রান্ত ইউরোপিয় ইউনিয়নের দেশ ইতালি, ফ্রান্স ও স্পেনের অর্থনীতিও ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে। ২০১৯ সালে প্রবৃদ্ধি ছিলো ১.২ শতাংশ। আর ২০২০ ও ২১ সালে পূর্বাভাসে বলা হয়েছে জিডিপি হতে পারে যথাক্রমে মাইনাস ৭.৫ ও ৪.৭ শতাংশ।

[৫] এশিয়ার মধ্যে জাপান ও পাকিস্তানে ২০১৯ এর তুলনায় চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি ঋণাত্মক মাত্রায় পৌছতে পারে। ২০২১ এ বাড়তে শুরু করবে। ভিন্ন দেখা গেছে চীন, ভারত ও বাংলাদেশের জিডিপির ক্ষেত্রে। চীনের জিডিপি ২০১৯ এর তুলনায় কিছুটা কমলেও তা ঋণাত্মক মাত্রায় যাচ্ছে না।

[৬] একইভাবে ভারতে ৪.২ থেকে নেমে ১.৯ শতাংশে আসতে পারে, আবার ৭.৪ শতাংশে বেড়ে দাঁড়াতে পারে আগামী বছর। এক্ষেত্রে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে জিডিপি ছিলো ৭.৯, চলতি বছর তা নেমে ২ এবং ২০২১ সালে ৯.৫ শতাংশে উন্নত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়