শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ভারতে কর মওকুফ চায় মোটরগাড়ি কোম্পানিগুলো

মুসা আহমেদ: [২] করোনার প্রভাবে অর্থনৈতিক মহামন্দায় অচল ভারত। চলমান পরিস্থিতি থেকে অর্থনীতিকে বাঁচাতে ও বিক্রি বাড়াতে সরকারের কাছে সামায়িক কর মওকুফের আবেদন করছে দেশটির গাড়ি উৎপাদন শিল্পপ্রতিষ্ঠানগুলো। এনডিটিভি

[৩] শুক্রবার এক বিবৃতিতে সরকারি সহায়তা চেয়েছে দেশটির গাড়ি উৎপাদন শিল্প সংস্থা দ্য সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। দেশীয় কোম্পানির মধ্যে মারুতি সুযুকি ও টাটা মোটরস এবং আন্তর্জাতিক কোম্পানির মধ্যে ভক্সওয়াগেন এজি ও টয়োটা মোটর সিয়ামের সদস্য। সিয়াম জানায়, অবিক্রিত গাড়ি বিক্রয়ে অন্তত ১০ শতাংশ সাময়িক কর মওকুফ চাচ্ছে গাড়ি উৎপাদন শিল্পপ্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য উদ্যোক্তা কোম্পানিগুলো।

[৪] দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ তিন মাস যাত্রীবাহী গাড়ি বিক্রয় কমেছে ১৮ শতাংশ। গত বছরে অর্থনৈতিক মন্দার সঙ্গে যুক্ত হয়েছে চলতি বছরের লকডাউন। ফলে গাড়ি বিক্রয় পতনের ক্ষেত্রে গত দু বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় ধস।

[৫] সিয়ামের সভাপতি রাজন অধেরা বলেন, করোনার কারণে এ শিল্পের অর্থসংস্থানে সৃষ্টি হচ্ছে চরম দুর্দশা। এ শিল্পকে বাঁচাতে সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়