শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীক্ষামূলক ওষুধ ব্যবহারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন কোভিড-১৯ রোগীরা

আসিফুজ্জামান পৃথিল : [২] যেসব রোগীর উপর পরীক্ষামূলকভাবে রেমডেভিসির ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশই এক বা দুই দিনে বাড়ি চলে গেছেন। স্ট্যাট নিউজ নামে এক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই সংবাদ। সিএনএন

[৩] যারা এই ক্লিনিকাল ট্রায়ালে অংশ নিয়েছেলিন তাদের সকলেরই জ্বর এবং খারাপ ধরনের শ্বাসকষ্ট ছিলো। এদের সকলেই চিকিৎসা শুরুর এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরে গেছেন।

[৪] শিকাগো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধী গবেষক ড. কেথলিন মুলানে বলেন, ‘সেরা খবর হলো অধিকাংশ রোগীকে আমরা ছাড়পত্র দিয়ে দিয়েছি। আমাদের দুইজন রোগীই শুধু এখন হাসপাতালে আছে।’

[৫] এখন পর্যন্ত কোভিড-১৯ এর কোনও অনুমোদিত চিকিৎসা নেই। শুধুমাত্র নিউমোনিয়া আর শ্বাসকষ্টের চিকিৎসাই দেয়া হচ্ছে এখন। তবে বেশ কিছু ওষুধে একটু আরাম পাবার কথা বলা হচ্ছে। এটিই প্রথম ওষুধ যেটিতে রোগ সারার কথা বলা হচ্ছে।

[৬] ফেব্রুয়ারি মাসেই বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছিলো রেমডিভিসির এই রোগের চিকিৎসায় বেশ কার্যকর হতে পারে। তখনও এর ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়