শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাভারতের ‘ধ্রোপদি’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুহি চাওলা

বিনোদন ডেস্ক : [২] বহুদিনের গোপন তথ্য ফাঁস করলেন জুহি চাওলা। বলিউডের মিষ্টি মেয়ে জুহি চাওলা। গ্ল্যামার আর অভিনয় প্রতিভা এক করে বি-টাউনে আলো ছড়িয়েছেন তিনি প্রায় দুই দশক। আমির খানের সাথে 'কেয়ামত সে কেয়ামত তাক' করে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন।

[৩] এরপর তিনি সফল হয়েছেন শাহরুখ খানের সঙ্গে। প্রায় হাফ ডজন সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা।

[৪] আজকাল সিনেমায় সেভাবে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে হাজির হন কিছু বিশেষ চরিত্রে। কখনো তার দেখা মেলে ছোট পর্দার নানা অনুষ্ঠানে।

[৫] সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকের একটি গোপন তথ্য ফাঁস করে আলোচনায় এসেছেন। সেটি হলো জনপ্রিয় 'মহাভারত' সিনেমার প্রস্তাব পেয়েছিলেন জুহি। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। 'মহাভারত' এর দ্রৌপদী চরিত্রে অভিনয় করে সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

[৬] কিন্তু এই চরিত্রটি প্রথমে করার কথা ছিল বলিউড অভিনেত্রী জুহি চাওলার। জুহি সেই সময় পরিচালককে না করে দেন। তিনি জানান চরিত্রটি তিনি করতে পারবেন না।

[৭] কারণ হিসেবে জুহি বলেছিলেন, তিনি 'কেয়ামত সে কেয়ামত তাক' ছবির শিডিউল দিয়েছেন। একই সময়ে 'মহাভারত' করতে পারবেন না। জাগো নিউজ

  • সর্বশেষ