শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবেন না : স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট : [২] বৃহস্পতিবার এমন ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারাবলে এ ঘোষণা দেন তিনি।

[৩] সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয় ওই বিজ্ঞপ্তিতে। আদেশগুলো হলো :

ক. করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

খ. এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

গ. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

[৪] তবে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি্কৃত বিভিন্ন বিজ্ঞপ্তিতে জরুরি সেবা খাত সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা থাকলেও এই বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়