শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তুহিন হাওলাদারকে মারধর করেছে পুলিশ

আব্দুল্লাহ মামুন: [২] সাংবাদিক তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিনকে বেধড়ক মারধর করেছে পুলিশ। এতে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেক (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে।

[৩] আহত তুহিন জানান, বৃহস্পতিবার দুপুর টিকাটুলির কেএম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলে। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই মারধর করে। তারা আমাকে কোনো কথা বলতে দেইনি।

[৪] পুলিশের ওয়ারী জোনের এসি মো. হান্নানুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবহিত হয়েছি। আহত সাংবাদিক তুহিন অভিযোগ দিলে এসআই মাহবুবের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

[৫] এ বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

[৬] ডিএমপির ডিসি (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, ডিএমপি কমিশনারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়