শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে লাইভে এস স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীর আদালতে দায় স্বীকার

ফেনী প্রতিনিধি : [২] ফেইসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী ওবায়দুল হক টুটুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ধ্রুব জ্যোতী পাল’র আদালতে সে দায় স্বীকার করে হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দেন ।

[৪] বাদী পক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু জানান, আদালতে টুটুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে পারিবারিক কলহের জের ধরে এ নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানায়।

[৫] এসময় আসামী টুটুল আদালতকে জানায়, সে বুধবার দুপুরে নিজ হাতে দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী তাহমিনাকে হত্যা করে। হত্যার ভিডিওটি ভাইরাল করতে সবার কাছে সহযোগীতও চান।

[৬] এদিকে বুধবার রাতে নিহত তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে মেয়ের জামাই টুটুলকে আসামী করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

[৭] উল্লেখ্য , বুধবার দুপু‌রে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহ‌মিনা আক্তার‌কে কু‌পি‌য়ে নির্মম ভা‌বে হত্যা ক‌রে বারাহীপুর ভূঞা বা‌ড়ির ওবায়দুল হক টুটুল। হত্যার পর জরুরি ৩৩৩ নম্বরে ফোন ক‌রে নিজেই পু‌‌লি‌শে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

[৮] এসময় হত্যাকান্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে লাইভ দেয়া মোবাইল ফোন জব্দ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ