শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : [২]করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনা সন্দেহজনিত দুই নারীর মৃত্যুর হলো।

[৩] মঙ্গলবার(১৪ এপ্রিল) রাতে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

[৪] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। নমুনার রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

[৫] প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে জেলার কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় দুই জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় দশ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীসহ তিন জন, সদর উপজেলায় তিন জন এবং মুকসুদপুরে চার পুলিশ সদস্য রয়েছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ