শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যসেবা কর্মীদের সম্মান জানাতে গুগলের ডুডল

ইত্তেফাক : [২] বিশেষ দিনগুলোতে বরাবরই অনবদ্য সব ডুডল প্রকাশ করে আসছে গুগল। নেট দুনিয়ায় যা হয়ে আসছে নন্দিত ও প্রশংসীত। সারাবিশ্ব যখন এক মহামারীতে আক্রান্ত তখন এ থেকে উত্তরণের মানুষদের সম্মান জানাতে ভুল করেনি গুগল। তারা হাজির তাদের নতুন এক ডুডল নিয়ে।

[৩] করোনা সঙ্কটে অকুতোভয় যোদ্ধা সেইসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছে গুগল। আর্তমানবতার সেবাদানকারীদের সম্মানে তাই এবার ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল।

[৪] গুগল লিখেছে, ‘কোভিড-১৯ বিশ্বে মানবসম্প্রদায়ের ওপর যে প্রভাব ফেলছে, এতে করে আগের যেকোনো সময়ের তুলনায় মানুষ একে অপরের সাহায্যার্থে এগিয়ে এসেছে বেশি। সেই প্রথমসারির সেবাদানকারীদের স্মরণ ও সম্মান জানাতে আমরা একটি ডুডল সিরিজ চালু করেছি।’

[৫] গুগল ডুডলের এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে।

  • সর্বশেষ