শিরোনাম
◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন এলাকা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে কর্মস্থলে ফিরলেন কমলগঞ্জের টিএইচও

সাদিকুর রহমান সামু :[২] সরকারী কাজ শেষে লকডাউন এলাকা ঢাকা শহর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে ফিরলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভুঁইয়া। কমলগঞ্জের কর্মস্থলে ফেরার পথে অপর লকডাউন এলাকা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসেন নিজ স্ত্রী ও সন্তানদেরও। সরকারী নির্দেশনার তোয়াক্কা না করে তাহার ব্যবহৃিত সরকারী গাড়ি করেই স্ত্রী সন্তান নিয়ে কমলগঞ্জ ফেরায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে করোনা আতংক।

[৩] তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাক্তার মাহবুবুল নারায়ণগঞ্জ থেকে নয়, ঢাকার কল্যাণপুর থেকে তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে নিজ কর্মস্থলে ফিরেই স্ত্রী-সন্তানকে অফিসিয়াল হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।

[৪] জানা যায়, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্ধকৃত সরকারী গাড়ী আনতে চালক মো. হানিফসহ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভুঁইয়া। ঢাকায় গাড়ী গ্রহন করে ফেরার পথে নারায়ণগঞ্জ শহর থেকে তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিজ কর্মস্থল কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী কোয়ার্টারে উঠেছেন। লকডাউন এলাকা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে ফেরার বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকায় করোনা আতংক দেখা দেয়।

  • সর্বশেষ