শিরোনাম
◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জমজম পানি দেয়া হবে

ইসমাঈল আযহার: [২] হারাম শরীফের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জমজম পানি দেয়া হবে, যাতে এটি তাদের শরীরিক এবং মানসিক সুস্থতায় সহায় হয়। ডেইলি জাং

[৩] সুদাইস বলেন, দেশের যেসব হাসপাতাসে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সেসব হাসপাতালে জমজম পানি সরবারহ করা হবে। ডেইলি পাকিস্তান

[৪] সৌদি আরবে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছে ৬৫ জন। মিডিল ইস্ট আই

[৫] প্রসঙ্গত, জমজম হলো, মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুপ। এটি কাবা থেকে ২০ মি (৬৬ ফুট) পূর্বে অবস্থিত। ইসলামি বর্ণনা অনুযায়ী, নবী ইবরাহিম (আ.) তার স্ত্রী হাজেরা (আ.) ও শিশুপুত্র ইসমাইল (আ.) কে মরুভূমিতে রেখে আসার পর জিবরাঈল (আ.) এর পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করে। ইসলামী ইতিহাস

  • সর্বশেষ