শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিশ্রমিক বাড়ানোর লোভ দেখিয়ে অভিনেত্রীকে বিছানায় যাওয়ার প্রস্তাব

ডেস্ক রিপোর্ট : [২] বলিউডে অনেকদিন ধরেই #মিটু ইস্যু নিরব ছিলো। আর করোনার এই ক্রান্তিকালে সবাই এই ইস্যুর কথা প্রায় ভুলতে বসেছে। তবে সেটি আবার মনে করিয়ে দিলেন ভারতর অভিনেত্রী মানবী গাগরু।

[৩] ওয়েব সিরিজ নির্মাতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন ‘ফোর মোর শটস প্লিজ’, ‘টিভিএফ ট্রিপলিং’ ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী।

[৪] মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানবী জানিয়েছেন, গত বছর একটি অজানা নম্বর থেকে কল আসে তার কাছে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি তাকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ করার প্রস্তাব দেন। তার সঙ্গে পারিশ্রমিক নিয়েও কথা হয়।

[৫] মানবীর ভাষ্য, ‘যে বাজেট আমাকে অফার করা হয়েছিল, তা ছিল খুবই কম। আমি তাদের সে কথা জানাই। এটাও বলি, সবার আগে দরকার স্ক্রিপ্ট পছন্দ হওয়া। তার পর তো ডেট ও পারিশ্রমিক। এর পর হঠাৎ সেই নির্মাতা আমাকে বলে, পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দিতে পারি। কিন্তু তার বদলে কম্প্রোমাইজ করতে হবে। আমাকে বিছানায় যেতে হবে।’

[৬] প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে তীব্র প্রতিবাদ করেন মানবী। সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করারও হুমকি দেন এই অভিনেত্রী। প্রায় এক বছর পর সংবাদমাধ্যমের কাছে সেই ভয়াবহ স্মৃতির কথা প্রকাশ করলেন মানবী।

  • সর্বশেষ