শিরোনাম
◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য

ডেস্ক রি‌পোর্ট : যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে এবং এতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার রাত নয়টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মি. খান বলেন, “যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই। --- বি‌বি‌সি বাংলা

তিনি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে  হাইকোর্ট ও চেম্বার জজ আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করেন। আইনিভাবে মো্কাবেলায় ১২ সদস্যের আইনজ্ঞ প্যানেল করা হয়েছে বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া উল্লেখ করে মি. খান জানান এই মামলাও বাধা–বিপত্তির অংশ।

ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এই বিষয়ে কোনো রাখঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ, বহিস্থ- বহুমুখী বাধা – বিপত্তি আসবে এবং আসছে। কোনো কোনো ক্ষেত্রে যতটুকু আশঙ্কা করেছিলাম পরিস্থিতি তার থেকে ভালো আছে। কারণ আমাদের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আছে," বলেন তিনি।

আমরা অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি। সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধ হয়ে নেমেছি। বাধা-বিপত্তি আছে। এবং এই যে মামলা–মোকদ্দমা হচ্ছে সেগুলোও আইনগতভাবে মোকাবেলা করছি এগুলোও এই বাধা-বিপত্তির অংশ, বলেন মি. খান।

একইসাথে নির্বাচন স্থগিতের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে কোনো কোনো মাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবান্তর কথা-বার্তা বলা যাবে না।

  • সর্বশেষ