শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে বেড়েছে পিসির চাহিদা, বিশ্বব্যাপী শিপমেন্ট কমেছে ৮ শতাংশ

মুসা আহমেদ: [২] করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী চলছে লকডাউন। এ লকডাউনে বিশ্বের অনেক দেশে চালু হয়েছে অনলাইন পাঠদান। ফলে শিক্ষার্থীদের প্রয়োজন হচ্ছে বাড়তি ব্যক্তিগত কম্পিউটার (পিসি)। এদিকে, প্রাণঘাতী এ ভাইরাসের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী পিসির শিপমেন্ট কমেছে ৮ শতাংশ। আউটলুক ইন্ডিয়া

[৩] প্রযুক্তিপণ্যের বাজার নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে পিসি উৎপাদন বিলম্বিত হচ্ছে। চাহিদা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৮ শতাংশ শিপমেন্ট কমেছে।

[৪] চীনা সংবাদমাধ্যম জিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশনসহ ৫৩.৭ মিলিয়ন শিপমেন্ট সম্পন্ন করেছে বিভিন্ন বিক্রেতা প্রতিষ্ঠান।

[৫] এর মধ্যে শীর্ষে থাকা পিসি বিক্রেতা প্রতিষ্ঠান লিনোভো ১২.৮, এইচপি ১১.৭ এবং ডেল ১০.৫ মিলিয়ন ইউনিট পিসি শিপমেন্ট সম্পন্ন করেছে। শীর্ষ পাঁচে থাকা অ্যাপল কোম্পানি ৩.২ মিলিয়ন শিপমেন্ট সম্পন্ন করলেও কমেছে ২০ শতাংশ।

  • সর্বশেষ