শিরোনাম
◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

মহসীন কবির : [২]  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মেহেরপুরে যেতে চাইলেও তাকে নিষেধ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টায় শুরু হওয়া করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রী। ডিবিসি টিভি

[৩]  শেখ হাসিনা বলেন, ‘আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, সবসময় আমরা উদযাপন করি, আসি। এবার তো আমরা সেভাবে জনসমাগম করতে পারব না। যেটুকু সীমিত আকারে ঘরে বসে করা যায়, সেটুকু করবেন, জনসমাগম যেন না হয়। ইনশাল্লাহ, এ অবস্থা চলে গেলে আমরা ভালোভাবে করতে পারব। কারণ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রথম শপথ নিয়েছিল এই মেহেরপুরে-এ কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।’

[৩]  তিনি আরও বলেন, ‘আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু যাওয়ার জন্য তৈরি হয়েছিল। আমি বলেছি যে, জেলায় (মেহেরপুর) ঢুকতে পারবা না। কারণ ঢাকায় তো করোনাভাইরাস আছে। এ ক্ষেত্রে কোনো মানুষ (মেহেরপুরে) ঢুকুক, আমি চাই নাই। তাকে আমি যেতে দিই নাই। আমি বলেছি, তুমি এখানে বসে টেলিফোনে…। ঢাকায় যারা রয়েছে, আমি তাদেরকে বলেছি, ঢাকায়ই থাকতে হবে। কেউ এখান থেকে নিজের জায়গায় যেতে পারবে না। সেজন্য সে যায় নাই।’

[৪]  জানা গেছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি মেহেরপুরে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই মেহেরপুরেই। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে ঢাকার বাইরে যাওয়া নিষেধ রয়েছে। এই অবস্থায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে যেতে চাইলে তাকে ঢাকার বাইরে যেতে নিষেধ করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়