শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখলেই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন সবাই

আব্দুল্লাহ মামুন : [২] করোনাভাইরাসের প্রভাবে রাজধানী ঢাকায় প্রবেশ ও ত্যাগের পথ বন্ধ । ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাসা থেকে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু এরপরও নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে যেন মানুষের হাট বসেছে।কোথাও পুরোপুরিভাবে মানা হচ্ছে না লকডাউন।

[৩] রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকালে শনির আখড়ায় দেখা গেছে, এলাকার প্রতিটি সড়কেই যেন বিভিন্ন পণ্যের হাট বসেছে। মানুষের ভিড়ে সরু সড়কগুলোতে হাঁটাও যাচ্ছে না। কেউ কাঁচাবাজার করতে বের হয়েছেন, আবার কেউ কেউ বের হয়েছেন বিনা প্রয়োজনে। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখলেই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন সবাই।

[৪] ফজলুল হক বলেন, বাসায় কাঁচাবাজার নেই। তাই বাধ্য হয়েই বের হয়েছি। কিন্তু রাস্তায় যে হারে মানুষ দেখা যাচ্ছে তাতে ভয় করছে। কার মাধ্যমে কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ি। কোনও প্রকার প্রয়োজন ছাড়াই অধিকাংশ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে।

[৫]একই চিত্র দেখা গেছে নগরীর গুলিস্তান এলাকায়। সেখানে সড়কের প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া। কিন্তু ভেতরে অযথা ঘোরাঘুরি করছে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদের অধিকাংশই বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন।

সেখানকার বাসিন্দা শিমুল মাহমুদ বলেন, আসলে মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। কেউ কোনও উপদেশ মানছে না। সরকারের পক্ষ থেকে বারবার ঘরে থাকার অনুরোধ করা হলেও মানুষ একে অনেকটা উৎসবের মতো মনে করছে। বাসা ছেড়ে সবাই গলিতে এসে দাঁড়িয়ে থাকে।

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সকালে নগরীর বিভিন্ন এলাকায় টিসিবির গাড়িতে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। একে অপরের সঙ্গে গাদাগাদি করে দাঁড়াতে দেখা গেছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম এলে পরিবেশ কিছুটা সুন্দর হতে দেখা গেছে।

  • সর্বশেষ