শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ শতাংশ সুদে ঋণ পাবেন মসলা চাষিরা, বললেন প্রধানমন্ত্রী

সিরাজুল ইসলাম: [২] শেখ হাসিনা রোববার সকাল সোয়া ১০টায় গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

[৩] প্রধানমন্ত্রী বলেন, এক খন্ড জমিও অনাবাদী রাখা যাবে না। ১৫০ কোটি টাকা বীজ বাবদ কৃষকদের প্রণোদনা দেয়া হবে। উৎপাদন বাড়াতে তিনি ৯ হাজার কোটি টাকা সারে বরাদ্দ দেয়া হবে।

[৪] তিনি বলেন, অকারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। বেড়ানোর প্রয়োজন হলে পরে যান। পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত ঘরে থাকুন।

[৫] উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে উৎপাদিত শস্য বাজারজাত করতে প্রশাসন সহায়তা করবে। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। ধানকাটা শ্রমিকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা কাজ করছেন না, তারা এখন ধান কাটতে পারেন। তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমিক গেলে প্রশাসন সহায়তা করবে।

  • সর্বশেষ