শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতকষ্ট হলেও বাড়িতে থাকুন, সব নিয়ম মেনে চলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক : [২] আহ্বান জানিয়ে শাহরিয়ার আলম বলেন, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ যত বাড়বে, আমাদের স্বাভাবিক ধারায় ফিরে আসা তত কঠিন হবে।

[৩] পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার ৩১৫ বিলিয়ন ডলার।

[৪] যদি সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটি বাদ দেই, মোটামুটি বছরে ৩০০ দিনে আমরা ১৬ কোটি মানুষ মিলে যা পরিশ্রম করি তা থেকে প্রতিদিন দেশের আয় ১ বিলিয়ন ডলার।

[৫] তাহলে ৩০ দিনে লকডাউনে দেশের ক্ষতি ৩০ বিলিয়ন ডলার (কৃষকের ফসল উৎপাদন ছাড়া আর কিছু হচ্ছেনা), মোটাদাগে এটা বলা যায়।

[৬] পৃথিবীর অনেক দেশ যাদের মৃতের সংখ্যা কয়েকশো, আক্রান্ত হাজার তারাও লকডাউন দেয়নি, কারণ তাদের অর্থনীতির সেই লকডাউনের ক্ষতিপূরনের ক্ষমতা নেই বলে তারা মনে করেন।

[৭] তিনি বলেন, উপরের তথ্য এবং কথাগুলো এটা বোঝানোর জন্য বলা যে, এত ক্ষতির ঝুঁকি নিয়ে সরকার আমাদের বাড়িতে থাকতে বলছেন, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমার যারা বুঝি তারা অন্যদের দয়া করে বোঝাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়