শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্ধ হওয়ার ভয় গ্রাস করছে অমিতাভকে!

মুসফিরাহ হাবীব: [২] বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বয়স একেবারে কম হয়নি। ৭৭ বছরের বিগ বি’র শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। সম্প্রতি তিনি আশঙ্কা করছেন অন্ধ হয়ে যাওয়ার।নানা ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই ব্লগ লেখেন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের দৃষ্টিশক্তি নিয়ে তার এই ভাবনার কথা শেয়ার করেছেন অভিনেতা।

[৩] লিখেছেন, “চোখগুলো এখন ঝাপসা ছবি দেখে।.. দৃষ্টিতে ডাবল লেখা ধরে এবং মনে হয় আর কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে যাব। আরও লক্ষ লক্ষ সমস্যার মধ্যে এটাও আমার সমস্যা।” যদিও পরে অমিতাভ লিখেছেন, ডাক্তার তাকে আশ্বস্ত করেছেন অন্ধ হবেন না। হয়তো এ সমস্যা নিয়ে কিছুটা ভুগতে হবে তাকে। প্রতি ঘণ্টায় চোখে ড্রপ দিতে হয় তার। কম্পিউটারের সামনে বেশি সময় না কাটাতে বলা হয়েছে তাকে।

[৪] ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশের উপর ভরসা করেই বেঁচে আছেন অমিতাভ বচ্চন। কিছু দিন আগেই অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিস-এর চিকিৎসা হয়েছিল তার। তিনি জানতেন না, তার আরও ৮ বছর আগে থেকে সেই রোগে ভুগছিলেন তিনি।বলিউডের এই মেগাস্টার টিবি, পোলিও, ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-র মতো নানা রোগ নিয়ে সচেতনা বৃদ্ধির কাজ করেন। সেই অমিতাভ এবার নিয়মিত রোগ নিরাময়ের জন্য চিকিৎসা করানোর উপর জোর দিয়েছেন।

  • সর্বশেষ