শিরোনাম
◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন একদল চিকিৎসকের মতে, হ্যান্ড স্যানিটাইজারও বেশি নিরাপদ নয়

দেবদুলাল মুন্না:[২] ‘এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল’ নামের জার্নালে প্রকাশ হওয়া এক গবেষণায় জানা গেছে, এক নাগাড়ে ৩০ দিন স্যানিটাইজার হাতে ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স তৈরি হয়। অর্থাৎ এরপর ব্যাকটেরিয়া ধ্বংস নাও হতে পারে। এছাড়া একটানা স্যানিটাইজার ব্যবহারের ফলে ত্বকে বিরূপ প্রভাব পড়ে, যা বেশ ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার যেসব ক্ষতি করতে পারে, সে সম্পর্কে জানিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

[৩] এ গবেষণা দলের প্রধান চিকিৎসক হ্যারি রেডান ফক্স নিউজকে বলেন,অতিরিক্ত ব্যবহারের ফলে স্যানিটাইজারে থাকা ট্রাইকলোসান আপনার ত্বকের ভেতরে প্রবেশ করে রক্তের সাথে মিশে যেতে পারে, যাতে অ্যালার্জি দেখা দিতে পারে।এছাড়া খাওয়ার পর আপনার হাতে যে চিনি বা চর্বি লেগে থাকে, তা ভালোভাবে পরিষ্কার করতে পারে না স্যানিটাইজার। এতে করে সেসব চিনি বা চর্বি মুখমন্ডল ও চোখে প্রবেশ করে সংক্রমণ তৈরি করতে পারে।

[৪]বোল্ড স্কাই জানায়, স্যানিটাইজার বেশি ব্যবহার করলে শরীরে হরমোনের তারতম্য দেখা দিতে পারে।স্যানিটাইজারে থাকা সিনথ্যাটিক উপাদানে যেসব কেমিক্যাল থাকে, তা মানুষের শরীরে জিনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

  • সর্বশেষ