শিরোনাম
◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও) ◈ পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক ◈ আরও ৭ জনের মৃত্যুহাম ও উপসর্গে, নতুন আক্রান্ত ৯৯০ ◈ সংসদে প্রশ্নোত্তরের পরই ইন্টারভিউ দেব: পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী ◈ ‘ওরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’: যে ভাইরাল অডিও ঘিরে সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী ◈ সড়কে জুনে ঝরল ৪৬৩ প্রাণ, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জনের মৃত্যু ◈ মাদকের বাহকরাই ধরা পড়ে, মাদক ব্যবসায়ীরা বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যান: রুমিন ফারহানা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ে তরুণদের উদ্দেশে তামিমের বার্তা

স্পোর্টস ডেস্ক : [২]  করোনার সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এ পরামর্শ দেন।তামিমের ওই ভিডিওটি প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

[৩]  ভিডিওবার্তায় তিনি বলেন, বাড়ির বাইরে গেলে আপনি শুধু নিজেকেই ঝুঁকিতে ফেলছেন না, পরিবারের বয়স্ক বা অসুস্থ মানুষদের ঝুঁকিতে ফেলছেন। এটা অনুভব করুন। পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন এবং বাড়িতে থাকুন।

[৪]  টাইগারদের ড্যাশিং ওপেনার বলেন, শহর বা গ্রামে, আপনি যেখানে অবস্থান করুন বাড়িতেই থাকুন। বয়স্কদের জন্য ভাইরাসটি বেশি বিপজ্জনক। কিন্তু তরুণরাও ঝুঁকিতে আছে। এটা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে।

[৫]  বাঁহাতি ব্যাটারের আর্জি, ভাইরাসের বিপক্ষে দেশের যুদ্ধে চ্যাম্পিয়ন হিসেবে কাজ করুন। যদিও আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি। দূর থেকে নানাভাবে বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রাখুন। পাশাপাশি ফোন ও ইন্টারনেটে বিভিন্ন গণমাধ্যম থেকে সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন।

[৬]  তরুণদের উদ্দেশে তামিম বলেন, পরিবার ও আশপাশের মানুষকে যতটা সম্ভব এ ভাইরাস নিয়ে সঠিক তথ্য দিন। আবারও বলছি সব তরুণকে, আপনারা আপনাদের দায়িত্বটা অনুভব করুন। বাসায় থাকুন এবং পরিবারকে নিরাপদ রাখুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়