শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিসের ডোমেইন ও হোস্টিং সম্পর্কিত ফোরামের ১ম সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : গত ৪ এপ্রিল ২০২০ তারিখে অনলাইনে বেসিসের ডোমেইন ও হোস্টিং সম্পর্কিত ফোরামের ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসিসের ডোমেইন ও হোস্টিং সম্পর্কিত ফোরামের আহ্বায়ক জনাব ইমরান হোসেন। সভায় সূচনা বক্তব্য প্রদান করেন বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর। বিশেষ আমন্ত্রণক্রমে সভায় অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান। বেসিস নির্বাহী পরিষদের পক্ষে দায়িত্বপ্রাপ্ত হিসেবে সংযুক্ত ছিলেন সহ-সভাপতি (প্রশাসন) জনাব শোয়েব আহমেদ মাসুদ।

ফোরামের আহ্বায়ক জনাব ইমরান হোসেন বলেন, দেশিও তথ্য এবং প্রজুক্তির নিরাপরতা এবং দেশী ডোমেইন এবং ক্লাউড হোস্টিং সেবাদাতা কোম্পানির ব্যবসায়ী নিরপত্তা এবং ব্যবসা বৃদ্ধিতে কাজ করবে এই ফোরাম।

সভায় ডোমেইন এবং হোস্টিং সম্পর্কিত ফোরামের ToR প্রস্তুতের নিমিত্তে, ফোরামের সদস্য অন্তর্ভুক্তি সংক্রান্ত এবং কমপ্ল্যায়েন্স ফর্ম তৈরি করে BTRC ও DSA এর সাথে আলোচনার জন্য তিনটি পৃথক সাব-কমিটি গঠন করা হয়। এছাড়াও ফোরামের সদস্য হওয়ার জন্য বেসিসের সদস্যপদ বাধ্যতামূলক না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা হয় করোনা'র ফলে সৃষ্ট সংকট নিরসনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে।

সভায় উল্লেখযোগ্য সংখ্যক বেসিস সদস্য সংযুক্ত থেকে আলোচনায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়