শিরোনাম
◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবচরে আরো ৫ জনকে আইসোলেশনে ভর্তি, শিবচরের সরকারি ১১ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ

মাদারীপুর প্রতিনিধি : [২] লকডাউন মাদারীপুরের শিবচরের আরো ৫ জনকে শুক্রবার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এদের মধ্যেও ৩ জন আগেই আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছিলেন । এরা ২ শিশু ও মা। বাবা ইটালী প্রবাসী তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে একই হাসপাতালে নেয়া হয়েছে।

[৩] অপর দুজনের এক নারী এদের প্রতিবেশী। অপরজন শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। এরআগে এই ইটালী প্রবাসীর বাবা,মা ও বন্ধুকে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। এরাও আগে আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়া। অর্থ্যাৎ বর্তমানে আইসোলেশনে থাকা ৮ জনের মধ্যে ৬জনই ইতোপূর্বে ছাড়পত্র পাওয়া।

[৪] এদিকে শিবচরের সরকারি ১১ কর্মকর্তার বির“দ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ।

[৫] মাদারীপুরে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম। মাদারীপুরে মোট ৮ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তরা সবাই মাদারীপুরের শিবচরের বাসিন্দা।

[৬] তিনি বলেন, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম। করোনাভাইরাস আক্রান্ত ৬ জন গত মাসে সু¯’ হয়ে বাড়ি ফিরে যায়। আবার করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে তাদের মাদারীপুর সদর হাসপাতালের ভর্তি করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আইইডিসিআর পাঠালে তাদের রেজাল্ট পজিটিভ আসে।

[৭] দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম। করোনাভাইরাস আক্রান্ত ৪ জন গত মাসে সু¯’ হয়ে বাড়ি ফিরে যায়। আবার করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে তাদের মাদারীপুর সদর হাসপাতালের ভর্তি করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আইইডিসিআর পাঠালে তাদের রেজাল্ট পজিটিভ আসে।

[৮] এদিকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটি চলছে সারাদেশে। তবে করোনা ভাইরাস রোধে বেশ কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে নিয়ে গঠন করা হয়েছে প্রতিরোধ কমিটি। এ নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন দফতরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৯] বৃহস্পতিবার এ কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ