শিরোনাম
◈ বুধবারে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা ◈ মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ আর্জেন্টিনা ◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা নগরীতে টহল দিচ্ছ পুলিশের কুইক রেসপন্স টিম

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] করোনা সংক্রমনের এই সময়ে জনসমাগম বন্ধ রাখাসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নগরীজুড়ে টহল দিচ্ছে পুলিশের কুইক রেসপন্স টিম। মটরবাইক নিয়ে বৃহস্পতিবার দিনভর কুইক রেসপন্স টিমকে টহল দিতে দেখা যায়।

[৩] কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, ওসি মো. আনোয়ারুল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাঃ বিল্লাল হোসেন ও পুলিশ পরিদর্শক (অপারেশন) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে গিয়ে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করা থেকে মানুষকে নিবৃত্ত করা ও নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করার ব্যবস্থা করাসহ সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কার্যক্রর পদক্ষেপ গ্রহণ করার নিমিত্তে কুইক রেসপন্স টিম নগরীতে তাদের টহল পরিচালনা করছে।

[৪] বৃহস্পতিবার দিনভর নগরীর জনবহুল এলাকা কাপ্তানবাজার চাঁনপুর, শুভপুর ও টিক্কারচর হয়ে সংরাইশ বাজগড্ডা দিয়ে পুলিশের কুইক রেসপন্স টিমের মটর বাইক বহরটি যায়। এ সময় যেখানে জনসমাগম দেখা গেছে সেখানেই কুইক রেসপন্স টিম তাদের টহল থামিয়ে সাধারণ মানুষদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেস্টা করেছেন৷ চা দোকানীদের আহবান জানিয়েছেন দোকান বন্ধ রাখার জন্য। পরিস্থিতি অনুকূলে আসলে তাদেরকে আবারো চা দোকান খুলতে বলেছেন।

[৫] নগরীতে টহলের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআনোয়ারুল হক জানান, করোনার প্রভাবে এখন খারাপ সময় যাচ্ছে। এ সময়টাতে জনসমাগম হ্রাস করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। এ বিষয়গুলোর ধারাবাহিকতা বজায় রাখাসহ আরো বেশ কয়েকটি বিষয়ে কুইক রেসপন্স টিম নগরীজুড়ে টহল দিচ্ছে। এটা কোতয়ালী থানা পুলিশের নিয়মিত কাজেরই অংশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়