শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় আড্ডা বন্ধে টং দোকানে পুলিশ ৭০ টি কেটলী ৪টি ফ্ল্যাস্ক জব্দ

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ করুনা (করনা ভাইরাস ) আমডারে কিছুই করতো না। এগুলো বিধর্মীদের জন্য আল্লায় আজাব গজব দিছে । এমন চিন্তা চেতনা নিয়েই এখন গ্রামের পাড়া মহল্লার চায়ের টং দোকানে গায়ে গা ঘেষে বসে চলে চা পান আর আড্ডা। দিনরাত এভাবে আড্ডা দেয়ার ফলে বাড়ছে করোনা সংক্রমনের শংকা। আর বিষয়টিকে আমলে নিয়ে কুমিল্লা জেলা পুলিশ শুরু করেছে অভিযান। চায়ের টং দোকানগুলোতে আড্ডা দেয়ান বন্ধ ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা তৈরী করতেই চলমান থাকবে এ অভিযান।

গত মঙ্গলবার বুড়িচং থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অন্তত শতাধিক চা তৈরীর কেটলী এবং চা বিক্রির ৪ টি ফ্ল্যাস্ক জব্দ করে। পরে যখন করোনা সংক্রমণ শেষ হবে তখন কেটলীগুলো দোকানীদের ফিরিয়ে দেয়া হবে ।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমোজাম্মেল হক জানান, করোনা সংক্রমন প্রতিরোধে বিভিন্ন এলাকার চা দোকানে থানার পুলিশ অভিযান চালায়। ৭০ টি কেটলী ও চা বিক্রির ৪ টি ফ্ল্যাস্ক জব্দ করা হয়। তাদের সতর্ক করা হয়।

এদিকে গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকার চা দোকান খেলার মাঠ ও হাট বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় বিনা কারনে যারা বাইরে ঘুরাফেরা করতে বের হয়েছেন তাদেরকে সতর্ক করে দেন। চা দোকানীদের আহবান জানান করোনা সংক্রমণ প্রতিরোধে তারা দোকান বন্ধ রেখে ভালো ভুমিকা রাখতে পারেন। অভিযানে কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হকসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ