শিরোনাম
◈ দ্বিতীয় বিয়ে ঠেকাতে ডিজিটাল নজরদারি: অনলাইনে মিলবে আগের বৈবাহিক তথ্য ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান শান্তি আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিলো তালিবান

আসিফুজ্জামান পৃথিল : [২] আফগান সরকারের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে আফগান মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি পৃুরো শান্তি প্রক্রিয়াকেই ফলহীন বলে আক্ষ্যা দিয়েছেন। বিবিসি, আল জাজিরা

[৩] যুক্তরাষ্ট্র আর তালিবানদের মধ্যে ঐক্যমত্যে আসা বন্দী বিনিময় চুক্তি আফগান সরকারের অসহযোগীতাই ভেস্তে যাবাপর পর এই ঘোষণা এলো। যুদ্ধ সমাপ্তির জন্য এটিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছিলো।

[৪] আফগান সরকারের মুখপাত্র মতিন বেক বলছেন, তালিবানরা চেয়েছিলো ১৫ কমান্ডারের মুক্তি, যারা বড় ধরনের হামলার সঙ্গে জড়িত ছিলো। তিনি বলেন, ‘আমরা আমাদের জনগনের হত্যাকারীদের এভাবেই ছেড়ে দিতে পারি না।’

[৫] তবে তালিবান মুখপাত্র বলছেন, প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার মিথ্যা বলছে।

[৬] সরকার বলছে, তারা ৪০০জন কম ঝুঁকিপূর্ণ তালিবানকে মুক্তি দেবে। তবে এজন্য আগে সংঘাত কমাতেই হবে তালিবানদের।

  • সর্বশেষ