শিরোনাম
◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল বার্সা ও অ্যাতলেটিকোর দায়িত্ব পালনকারী একমাত্র কোচ মারা গেছেন

স্পোর্টস ডেস্ক : [২] একমাত্র কোচ হিসেবে স্পেনের শীর্ষ তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের ডাগআউটে বসেছেন রাদোমির আনতিচ। দারুণ এ গৌরবের মালিক পৃথিবী থেকে চলে গেছেন। গতকাল ৭১ বছর বয়সে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। আনতিচের মৃত্যুতে আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো।

[৩] ১৯৯০-১৯৯১ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হন আনতিচ। দুই বছর পর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের দায়িত্ব নেন। ব্লাঙ্কসদের লা লিগা ও কোপা দেল রে জেতান তিনি। এরপর ২০০৩ সালে বার্সেলোনায় লুইস ফন গানের স্থলাভিষিক্ত হন আনতিচ। তার অধীনে লা লিগায় সপ্তম হয়ে মৌসুম শেষ করে বার্সা।

[৪] ক্লাবের বাইরে সার্বিয়া জাতীয় দলেরও দায়িত্ব পালন করেছেন রাদোমির আনতিচ। তার অধীনে ২০১০ বিশ্বকাপ খেলেছিলেন লুকা মদরিচরা। সেবার গ্রুপপর্ব থেকে ছিটকে যায় সার্বিয়া।

[৫] ১৯৪৮ সালে সার্বিয়ায় জন্মগ্রহণকারী ফুটবলার আনতিচের পেশাদার ক্লাব ক্যারিয়ারের একটা অংশ কেটেছে স্পেনের রিয়াল জারাগোজায়। যুগোস্লাভিয়ার হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ মিলেছিল তার। পরবর্তীতে কোচিং পেশা বেছে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়