শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ চাল কিনবে সরকার

আব্দুল্লাহ মামুন: [২] বোরোতে ৬ লাখ টন ধান, সাড়ে ১১ লাখ টন চাল (আতপ ও সিদ্ধ) কিনবে সরকার। এরমধ্যে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন চাল, ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনা হবে।বোরো ধান আগামী ২৬ এপ্রিল থেকে এবং চাল ৭ থেকে সংগ্রহ শুরু হবে। সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।

[৩] বোরো সংগ্রহের এই লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ করে ২ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। সরকারি খাদ্য গুদামে মজুত গড়ে তোলার জন্য খাদ্যশস্য সংগ্রহের কাজ খাদ্য অধিদফতরই করে থাকে। সরকারি মজুতের বড় অংশটিই আসে বোরো থেকে।

[৪] খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়। এই কমিটিতে অর্থ, বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা সদস্য হিসেবে রয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কমিটির সেই সভা হয়নি।

[৫] এ বিষয়ে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘এই পরিস্থিতিতে মিটিং করা সম্ভব নয়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বোরো সংগ্রহের বিষয়গুলো ঠিক করে নিয়েছি।অভ্যন্তরীণ বাজার থেকে ৭৫ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। ২৮ টাকা কেজি দরে এই গম সংগ্রহ করা হবে। ১৫ এপ্রিল শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ চলবে।

  • সর্বশেষ