শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে

মাজহারুল ইসলাম : [২] সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার শরীরের তাপমাত্রাও অনেক বেশি। গতকাল রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৩] তার শরীরে করোনার লক্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, কারও শরীরে এক সপ্তাহের বেশি তাপমাত্রা থাকলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে।

[৪] ব্রিটেনের আবাসনমন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, করোনা পজেটিভ আসার পরেও গত কয়েক দিন কঠোর পরিশ্রম করেছেন জনসন। একটি কনফারেন্স কলের সময় তাকে প্রচÐ কাশতে দেখা যায়।

[৫] ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে, গত রোববার রাতে জনসনের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। গত মাসের শেষের দিকে করোনা পজেটিভ হওয়ায় আইসোলেশনে ছিলেন তিনি।

[৬] এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন ১০ নং ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে। করোনা পজেটিভ ধরা পড়ার ১০ দিন পর তার শরীরে করোনার লক্ষণ বাড়তে থাকে।

[৭] গত ২৭ মার্চ বরিস জনসনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনও শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আ’ক্রা’ন্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়