শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে ১৫ জনের নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টিনে ১১৩৪ জন

ইত্তেফাক :[২] ফেনীতে নোভেল করোনা ভাইরাস সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ফেনী জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন সোমবার (৬ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

[৩] করোনা ভাইরাস বিস্তার রোধে ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। শেষ হয়েছে ২৬ জনের। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ১৩৪ জন। শেষ হয়েছে ৯৮৮ জনের।

[৪] ফেনী সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। এর আগে করোনা সন্দেহে সংগৃহীত নমুনায় ১০ জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়