শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত এক মাসে ৪০০ কোটি পিস মাস্ক বিক্রি করেছে চীন

মাজহারুল ইসলাম : [২] করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে এসব মাস্ক বিক্রি করা হয়েছে। গতকাল যমুনা টিভি’র অন লাইনভার্সনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৩] ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, চীনের শুল্ক দপ্তরের কর্মকর্তা জিন হাই গত রোববার জানান, এ পর্যন্ত ৩৮৬ কোটি মাস্ক, ৩ কোটি ৭৫ লাখ সুরক্ষা পোশাক, ১৬ হাজার ভেন্টিলেটর এবং ২৮ লাখের বেশি টেস্টিং কিটসহ মোট ১৪০ কোটি ডলারের চিকিৎসাসামগ্রী রপ্তানি করা হয়েছে।

[৪] যদিও নেদারল্যান্ডস, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, তুরস্ক ও স্পেন চীনের তৈরী নিম্নমানের ওইসব চিকিৎসাসামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছে। মানসম্পন্ন না হওয়ায় নেদারল্যান্ডস সরকার গত সপ্তাহে চীন থেকে আমদানি করা ১৩ লাখ মাস্কের মধ্যে ৬ লাখ ফিরিয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়