শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের নাগরপুরে ছেলের মৃত্যু দেখে মায়ের মৃত্যু

মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি : [২] জেলার নাগরপুরে শামছুল মিয়া (৫৫) নামে এক ছেলের মৃত্যু দেখে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাতেমা বেগম (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] এ রকম ঘটনা ঘটায় এলাকার লোকজনের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরে মুশুরিয়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

[৪] এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্য কর্মী পাঠিয়ে খোজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিল। আর শামসুলের মা চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

[৫] বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৬] জেলার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ তালুকদার জানান, মুশুরিয়া গ্রামের মৃত তালেবর মিয়ার ছেলে শামছুল মিয়া (৫৫) বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে শয্যাসায়ী ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে চলে আসেন।

[৭] প্রায় একই সময়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়