শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএমএমইউ কোভিড-১৯ ল্যাবে স্যাম্পল সংগ্রহের সময়সহ প্রয়োজনে ডাক্তার টেকনোলজিষ্ট বাড়ানো হবে, বললেন ডা. কনক কান্তি বড়ুয়া

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়ার বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীদের নিকট থেকে প্রতিদিনের ন্যায় সোমবার ২৮ জন রোগীর করোনা ভাইরাস টেস্টের স্যাম্পল সংগ্রহসহ ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত কোভিড-১৯ ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

[৩] এক প্রশ্নের জবাবে উপচার্য বলেন অবস্থার প্রেক্ষিতে সময় বাড়ানো হতে পারে। তিনি বলেন, প্রতিদিন সকাল ৮.৩০ মিনিট থেকে বেলা দুইটা পর্যন্ত ল্যাবে স্যাম্পল সংগ্রহ হচ্ছে। ৪ জন ডাক্তার দুইজন কনসান্টেন, চারজন টেকনোলজিষ্ট ৩ জন টেকনিশিয়ানকাজ করছে বলে জানালেন। এসময়ে উপচার্য বলেন, প্রয়োজনে আরো ডাক্তার, টেকনোলজিষ্ট টেকনেশিয়ান বৃদ্ধি করা হবে।

[৪] তিনি বলেন, সোমবার ৯৫ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরন করা হয়েছে। এছাড়া সোমবার ২৪ জনের এবং গতকাল পর্যন্ত ৬৩ জনের স্যাম্পল রির্পোট আইইডিসিআর কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হবে।

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো স্যাম্পলসমূহও পরীক্ষা করা হচ্ছে বলে জানান। এছাড়াও শহীদ ডা. মিলন হলের এক্সটেশনে রেসিডেন্ট চিকিৎসকরা করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফেস শিল্ড (Face Shield) তৈরির কাজ অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ