শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েত মৈত্রী হাসপাতালে দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী-সন্তানরা আইসোলেশনে

আরিফ হোসেন : [২]  আজ সোমবার ভোর ৪.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। জ্বর সর্দি নিয়ে সাইফুর রহমান কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।‌ তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। যমুনা টিভি

[৩] দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

[৪] করোনায় আক্রান্ত হবার পর তিনি আর কার্যালয়ে আসেননি বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগ। করোনা সনাক্ত হবার পর থেকেই তিনি রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে আইসোলেশনে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগ ও কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ। চ্যানেল ২৪

[৫] হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) ভোর তিনি মারা যান। গেল ২৭ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিলো। তবে, তার স্ত্রী ও সন্তানকে বাসায় রাখা হয়েছে। আর টিভি

[৬] দুদক সূত্রে জানা গেছে, হাঁচি-জ্বর ও সর্দি নিয়ে জালাল সাইফুর রহমান কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তবে কোনো পক্ষ থেকে তার মৃত্যুর কারণ খোলাসা করে বলা হয়নি। যুগান্তর

  • সর্বশেষ