শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভিয়েশন সেক্টরের ক্ষতি হাজার কোটি টাকার ওপরে [২] ঘোষিত প্রণোদনায় ঘুরে দাঁড়াবার জোরালো আশাবাদ

লাইজুল ইসলাম : [৩] বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করে রেসকিউ প্যাকেজ [৪] বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশের চার বিমান সংস্থার মোট উড়োজাহাজ ৪৪টি। এর মধ্যে বিমানের ১৮, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১৩, নভোএয়ারের ৭ ও রিজেন্ট এয়ারওয়েজের ৬টি। করোনা পরিস্থিতিতে ইউএস-বাংলার একটি ফ্লাইট চালু গুয়াংজু রুটে। বাকি ৪৩টি গ্রাউন্ডেড।

[৫] প্রাথমিক হিসেবে, বাংলাদেশ বিমানের ক্ষতি ৪০০ কোটি টাকার ওপরে। ইউএস-বাংলার ২৫০ কোটি আর বাকি দুটির সাড়ে তিনশো কোটি টাকার ওপরে।

[৬] বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, বিমান এবং অন্য তিন সংস্থাকে সমন্বিত পরিকল্পনায় রেসকিউ করা হবে। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী বিমান ও পর্যটন খাতের জন্য আন্তরিক।

[৭] প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণায় আশার আলো দেখছেন বিমান সংস্থাগুলো। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব ও নভোএয়ারের এমডি মফিজুর রহমান বলেন, আমরা এখন ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। এর সঙ্গে যদি বিভিন্ন ধরনের চার্জ ও ট্যাক্স মওকুফ করা হয় তবে আমাদের এভিয়েশন খাতকে শক্তিশালী করা যাবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ