শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: [২] জেলায় এক প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও যৌন নিপীড়ন করায় আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকির (৪৬) কে আসামী করে মামলা হয়েছে। সে উপজেলার ডহরপুর গ্রামের ইলিম ফকিরের ছেলে।

[৩] গত শনিবার রাতে একই গ্রামের ওই প্রবাসীর স্ত্রী নিজেই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামি রাজ্জাক ওরফে বাবু ফকিরকে গ্রেফতার করতে পারেনি।

[৪] জানা যায়, আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকির পাশে বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিত। বিষয়টি গৃহবধু তার স্বাশুড়িকে জানানোন পর স্বাশুড়ি লম্পট আসামি বাবু ফকিরকে সতর্ক করেন। এরপর তাদের কথা না শুনে গত বৃহস্পতিবার সকাল ৯টায় স্বাশুড়ি না থাকার সুযোগে আসামি বাবু ফকির ওই প্রবাসীর স্ত্রীর শয়ন ঘরে ঢুকে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে উত্যক্ত করতে থাকে।

[৫] এসময় গৃহবধু আসামিকে ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান। এসময় আসামি আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকির বাদিনীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করে জানান, আসামিকে গ্রেফতারে তৎপরতা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ