শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ ক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়ালো, মৃতের সংখ্যা সাড়ে ৬৪ হাজারের বেশি

শাহনাজ বেগম : [২] বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৬৪ হাজার ৭৬৫ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১ হাজার ৬৫০ জন। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৭ জন। সিএনএন, বিবিসি, দ্য ওয়াশিংটর পোস্ট

[৩ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৮৩৮জন। মারা গেছেন ৮ হাজার ৫০৩ জন এরমধ্যে শুধু একদিনে মারা গেছে ১ হাজরা ২২৪ জন। নিউইয়র্কে মোট মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৫৭ জন।

[৪] ইতালিতে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন।

[৫] করোনায় ফ্রান্সে মোট ৭ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৫৩ জন।

[৬] স্পেনে একদিনে আরও ৬ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ১৬৮ জনে। স্পেনে করোনাভাইরাসে মোট ১১ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়েছে।

[৭] যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩১৮ জনে পৌঁছেছে এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯০৩ জন।

[৮] জার্মানীতে মারা গেছেন ১ হাজার ৪৪৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ১০৯ জন। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৯১০ জন।সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ