শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় নিজের অফিস ভবন ছেড়ে দিলেন শাহরুখ

ডেস্ক রিপোর্ট ; [২] করোনা ভাইরাসের মহামারির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে গোটা বিশ্ব। প্রতিনিয়ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটির এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত বৃদ্ধ শিশুদের জন্য নিজের চার তলা ভবন ছেড়ে দিয়েছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান।

[৩] এনডিটিভি খবরে বলা হয়েছে, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান তাদের ব্যক্তিগত চারতলা ভবনের রেড চিলিজ নামক অফিসটি নারী-শিশু ও বৃদ্ধের জন্য ছেড়ে দিয়েছেন। সেখানে আলাদা আলাদা সেবা কেন্দ্র করে চিকিৎসা দেওয়া যেতে পারে বলে প্রস্তাব জানিয়েছেন ওই দুই দম্পতি।

পূজা দাদলানি শাহরুখ খানের এই পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেছেন, আসুন আমরা এভাবেই একসঙ্গে লড়ি। শাহরুখ খানের এই নিঃস্বার্থ পদক্ষেপ যেন বৃথা না যায়। তিনি সবার সামনে একটি উদাহরণ তৈরি করলেন।

[৪] শাহরুখ খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল। তিনি একটি টুইট বার্তায় শাহরুখকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাকে ধন্যবাদ শাহরুখ খান। এই কঠিন সময়ে আপনার এই উদার পদক্ষেপ অনেকের জীবন, অনুভূতি স্পর্শ করবে।’

সেই ধন্যবাদ গ্রহণ করে শাহরুখ টুইটে লিখেছেন, ‘স্যার আপনি ধন্যবাদ দিবেন না। আদেশ করবেন, আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের সঙ্গে থাকব। এবং আল্লাহর কৃপায় খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠব।’ইত্তেফাক

  • সর্বশেষ