শিরোনাম
◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত সিএনএনের উপস্থাপিকা

মহসীন কবির :  করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন-এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন। শুক্রবার (৩ এপ্রিল) এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি নিজেই এ খবর জানিয়েছেন বলে জানায় সিএনএন। সময় টিভি

সিএনএন জানায়, একদিন আগে থেকে তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি টেস্ট করেন। গতকাল শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। ইনস্টাগ্রাম পোস্টে বাল্ডউইন লেখেন, আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর।

এর আগে চলতি সপ্তাহের প্রথমে ক্রিস কুয়োমো নামে আরেক উপস্থাপকেরও করোনা ধরা পড়ে। জানা গেছে, ব্রুক বাল্ডউইন কাজ করেন সিএনএন এর নিউইয়র্ক সিটির অফিসে। তিনি সব নিয়মকানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।

 

  • সর্বশেষ