শিরোনাম
◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা ঘোষণা

মালয়েশিয়া প্রতিনিধি: [২] অবশেষে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের জন্য খাদ্য সহায়তার ঘোষণা দিলো বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে খাদ্য সহায়তার জন্য এই ঘোষণা দেওয়া হয়য়। কভিড-১৯চলমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জরুরী খাদ্য চাহিদার প্রেক্ষিতে একটি অনলাই চাহিদা ফর্ম ছাড়া হয়েছে । যে সকল প্রবাসীরা এখানে খাদ্য সংকটে আছে তারা এই ফর্ম পূরণ করে পাঠিয়ে দিলে দুতাবাস থেকে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

[৩] এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে বলা হয়, আমরা কাউকে অভুক্ত অবস্থায় থাকতে দিতে চাই না। তাই এ মুহূর্তে চলাচল দুরূহ হলেও আমরা আপনাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে চাই। আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। এদিকে মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। শুক্রবার আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও সুস্থ হয়ে উঠেছেন উল্লেখযোগ্য ভাবে। শুক্রবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানানো হয়। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৭ জন ছাড়াও মৃত্যু হয়েছে তিনজনের।

[৪] সবমিলিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩শত ৩৩। মৃত্যু হয়েছে ৫৩ জনের। এছাড়াও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৮শত ২৭জন। এসময় দেশ জুড়ে ৪৭ হাজার ৭শত ২৩ জনকে নিয়মিত চেক করা হয়। বৃহস্পতিবার দেশটিতে চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) অমান্য করায় ৫২৪ জনকে আটক করে পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ