শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ কর্মকর্তার মুখে থুথু দেওয়ায় যুক্তরাজ্যে তরুণীর ৮ সপ্তাহের জেল

সিরাজুল ইসলাম: [২] বৃহস্পতিবার শেফিল্ডের ম্যাজিষ্ট্রেট আদালত এ রায় দেয়। মিরর

[৩] দণ্ডিত অ্যামবার লেইং (২১) গৃহহীন। ৩১ মার্চ দক্ষিণ ইয়র্কশায়ারের রয়স্টনের একটি বেকারিতে কেক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন করোনা সংকটের মধ্যে। তার সঙ্গে ছিলেন রবার্ট হাডসন (৪০)। তিনিও গৃহহীন। তাকে ২৬ সপ্তাহের জেলা দেওয়া হয়েছে পুলিশকে আহত করায়।

[৪] দক্ষিণ ইয়র্কশায়ারের পুলিশ সার্জেন্ট স্টিফেন নিউটন বলেন, দুই অপরাধীর শাস্তিতে পুলিশ সন্তুষ্ট। দ্য সান

[৫] এই পুলিশ কর্মকর্তা জানান, জরুরি কল পেয়ে তারা ওই বেকারিতে যান। এ সময় লেইং পুলিশ কর্মকর্তার মুখে থুথু এবং হাডসন আক্রমণ করে। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৬] পুলিশ কর্মকর্তাদের উপর থুথু ছিটানোয় গত সপ্তাহে নটিংহামশায়ারে পল লেইভারস (৪৮) নামে একজনকে এক বছরের কারাদÐ দেওয়া হয়েছে। দ্য ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ