শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক কাশিতে ৩০ লাখ টাকার খাবার নষ্ট করলেন নারী

আব্দুল্লাহ মামুন: [২] বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। জ্বর-সর্দি-কাশি এই ভাইরাসের প্রধান উপসর্গ। ফলে এসব উপসর্গ নিয়ে সবাই সতর্ক বিশ্বব্যাপী। করোনাভাইরাসের এই আতঙ্কের মধ্যে কাশি দিয়ে বিড়ম্বনায় পড়েছেন এক নারী । (বাংলাদেশ প্রতিদিন)

[৩] যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লজার্নে কাউন্টির ঘটনা এটি। সেখানকার একটি সুপার মার্কেটে খাবারের জায়গায় দাঁড়িয়ে কাশি দিয়েছিলেন ওই নারী। তার কাশির শব্দ শুনে সঙ্গে সঙ্গেই মজুত খাবারগুলো ফেলে দিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। জানা গেছে, ৩০ লাখ টাকার খাবার ফেলে দেয়া হয়েছে।

[৪] মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগে ওই নারীকে আটক করেছে পুলিশ। তবে সুপারমার্কেট কর্তৃপক্ষের দাবি, ২৫ মার্চ বিকেলে মার্জার্ট কিরকো নামে ওই নারী আমাদের সুপারমার্কেটে এসে নিজেকে করোনা আক্রান্ত দাবি করেন। তারপর ইচ্ছাকৃতভাবে আমাদের ভালো খাবারের ওপর কফ ফেলেন।

[৫] এ ঘটনার পর সুপারমার্কেটের কর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব ওই নারীকে সুপারমার্কেট থেকে বের করে দেন। তারপর ওইসব খাবারও ফেলে দেয়া হয়। এমনকি পুরো সুপারমার্কেট জীবাণুমুক্ত করা হয়।সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ