শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কা-মদিনায় কারফিউ জারি

ডেস্ক রিপোর্ট : [২] সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে দেশটির জারি করা জরুরি এক আদেশে বৃহস্পতিবার জানানো হয়েছে।

[৩] দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে মিডল ইস্ট আই এখবর জানিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। তবে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলেও কেবলমাত্র প্রাপ্ত বয়স্করা জরুরি ওষুধ ও খাবার আনতে সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে বাড়ি থেকে বের হতে পারবেন।

[৪] এতে আরও বলা হয়, বৃহস্পাতবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কারফিউ চলবে। তবে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ আদেশের বাইরে থাকবে।

গত ২৫ মার্চ থেকেই করোনার কারণে মক্কা, মদিনা ও রিয়াদসহ দেশটির ১৩টি প্রদেশকে লকডাউন করা হয়। তখন থেকেই মূলত সীমিত আকারে শুধু রাতের বেলা কারফিউ জারি করা হয়েছিল।

[৫] এখন এটি ২৪ ঘণ্টার জন্য করা হলো। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৭০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে কমপক্ষে ১৬ জন। এ কারণে দেশটির প্রশাসন নাগরিকদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে।

এর ফলে ওমরাসহ পবিত্র নগরী দুটির কোন মসজিদেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না।যুগান্তর ,বাংলা, সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়