শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে রেশন ও ওষুধ শেষ, চরম সমস্যায় অভিনেত্রী

মুসফিরাহ হাবীব: [২] ভারতে ২১ দিনের লকডাউনের ৮ দিন কেটেছে। এরই মধ্যে ঘরে মজুদ থাকা খাবার ফুরোতে শুরু করেছে অধিকাংশের বাড়িতে। লকডাউন নিয়ে দেশজুড়ে কড়াকড়ির মধ্যে বলিউডের প্রায় সব তারকাই গৃহবন্দি। সম্প্রতি, গোয়ার বাড়িতে বন্দি অভিনেত্রী নাফিসা আলি সোধি। তিনি জানিয়েছেন, বাড়িতে ওষুধ ও খাবারের মজুদ শেষ। ফলে কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটছে এই বলিউড তারকার।

[৩] ৬৩ বছরের এই অভিনেত্রী একজন ক্যানসার-জয়ী। তিনি জানিয়েছেন, গত ছয়দিন ধরে সব দোকানপাট বন্ধ। আমি একজন ক্যানসার সারভাইভার। ফলে আমার পর্যাপ্ত খাবারের প্রয়োজন। গত কয়েকদিন ধরে শুকনো রেশন ঘরে ছিল, তাই দিয়ে চালিয়েছি। তবে এই কটা দিন কোনও সবজি বা তাজা ফল ছিল না। আমরা একাবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছি। মানুষজন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

[৪] তিনি আরো জানান, পরিবারে তিনি ও তার মেয়ের পরিবারও রয়েছে। তারা এখানে এসেছিলেন ছুটি কাটাতে। লকডাউন শুরু হওয়ায় এখানেই থেকে যেতে হয় তাদের। বর্তমানে যা অবস্থা, তাতে শুধু স্যুপ খেয়েই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া রয়েছে ওষুধ। সেগুলিও শেষ হতে চলেছে। দোকান বন্ধ, কুরিয়র সার্ভিসও বন্ধ থাকায় ওষুধ কীভাবে পাবেন, সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়