শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কিশোরী ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : [২]কুমিল্লার দেবীদ্বারে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) মঙ্গলবার তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ মিলেছে। পুলিশ মাওলানা বদিউল আলম মুন্সী (৫২) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কিশোরী অভিযুক্তের নিকট আত্মীয় ও তাদের জমি নিয়ে বিরোধ আছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

[৩]সূত্র জানায়, অভিযুক্ত মাওলানা বদিউল আলম মূন্সী রাজামেহার ফাজিল মাদরাসার শিক্ষক। তিনি রাজামেহার গ্রামের মৃত: কফিল উদ্দিন মুন্সীর ছেলে। প্রতিবেশির প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বদিউলের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে কিশোরীর মা দাবি করেছেন। এ বিষয়ে মাওলানা বদিউল আলম মুন্সীকে একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় মামলা হয়েছে।

[৪]কিশোরীর মা জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে তিনি রাজামেহার বাজারে যান প্রতিবন্ধী মেয়েকে বাড়ি রেখে। বেলা সাড়ে ১১টায় ফিরে দেখতে পান মেয়ে বিবস্ত্র এবং ঘর থেকে দৌড়ে পালিয়ে যান বদিউল। এ বিষয়ে মামলা গ্রহণের পর দেবীদ্বার থানা পুলিশ বুধবার সকালে মাওলানা বদিউল আলম মুন্সীকে নিজ বাড়ি থেকে আটক করে।

[৫]রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম সরকার বলেন,’অভিযুক্ত বদিউল আলম মুন্সী ধার্মিক লোক। তার সাথে জমিজমা নিয়ে বিরোধ আছে কিশোরীর মায়ের। মামলার বাদিকে নানা অপরাধে একাধিকবার সালিসে সাজা দেয়া হয়েছে। এজন্য তার অভিযোগ বিশ্বাস করা কঠিন। তবে সবকিছু নির্ভর করছে ঘটনার তদন্তের উপর।’ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠুন সিংহ বলেন, ‘বাদির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্তে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মূহূর্তে ঘটনার ব্যাপারে কোনও মন্তব্য করা সম্ভব নয়।’

সূত্র- কালেরকণ্ঠ

  • সর্বশেষ