শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোকে আর্থিক প্রণোদনা দিবে ফিফা

এল আর বাদল: [২] কোভিড-১৯ বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এ ভাইরাসের কারণে বন্ধ রয়েছে ফুটবল খেলা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে খেলোয়াড়দের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা ও জুভেন্টাসের মতো সেরা ক্লাবগুলো।

[৩] ফেডারেশন ও ক্লাবগুলোর বেহাল দশা দেখে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফা। তারা বলেছে, বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে আর্থিক সহযোগিতা করবে।

[৪] এ ব্যাপারে গতকাল এক বিবৃতিতে ফিফার পরিচালনা পর্ষদ বলেছে, ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। ক্লাব ও ফেডারেশনগুলোকে প্রয়োজনের সময়ে সর্বোচ্চ সাহায্য করা আমাদের দায়িত্ব। -ফিফা ওয়েবসাইট

[৫] এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে, সেটির বিস্তর মূল্যায়নের পর বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতার ব্যাপারে ফিফা সম্ভাব্য সব কিছু করার প্রক্রিয়া হাতে নিয়েছে। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়