শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় যুক্তরাজ্যে এক দিনে ৩৮১ জনের মৃত্যুর রেকর্ড, ভাইরাস পরীক্ষার গতি বাড়াচ্ছে দেশটি

শাহনাজ বেগম: [২] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এ পর্যন্ত করোনায় মারা গেছে ১ হাজার ৭৮৯ জন, তার মধ্যে লন্ডনের কিং কলেজ হাসপাতালে মারা গেছেন ১৩ বছর বয়সী কনিষ্ঠতম এক বালক। জনস হপকিন্স করোনা রিসোর্স সেন্টারের তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৮১ জন, তার মধ্যে প্রধানমন্ত্রীও রয়েছেন। ইয়ন, নিউজ ২৪

[৩] মৃত বালক ইসমাইল মোহাম্মদ আবদুল ওয়াহাবের পরিবার জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই করোনার লক্ষণ দেখা যায় এবং শ্বাস নিতে অসুবিধা হলে তাকে ভেন্টিলেটারের সাহায্য দিয়েও বাঁচানো যায়নি।

[৪] দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ভিডিও লিঙ্কের মাধ্যমে মন্ত্রিসভায় সামাজিক দূরত্বের দিকনির্দেশনাগুলো গুরুত্ব সহকারে মেনে চলার উপর জোর দেন। এর আগে দেশটিতে তিন সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দেন তিনি।

[৫] এনএইচএসের মেডিকেল ডিরেক্টর স্টিফেন পাওস বলেছেন, সংক্রমণের হার কম হলেও মৃতের সংখ্যা বাড়ছে। তিনিও সবাইকে সামাজিক দূরত্বর যে নির্দেশাবলী তা মেনে চলার পরামর্শ দেন।

[৫] দেশটির গৃহায়ণ মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, বর্তমানে দেশটিতে একদিনে করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে ১২ হাজার ৭৫০ জনের। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা বাড়িয়ে দিনে ২৫ হাজার করা হবে। দেশটিতে পর্যাপ্ত পরীক্ষা করা হচ্ছে না বলে সমালোচনা উঠেছে।

  • সর্বশেষ