শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে বাঁচতে ম্যালেরিয়ার ওষুধ খেয়ে ডাক্তারের মৃত্যু!

নিউজ ডেস্ক : [২] করোনা ভাইরাস থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসেবে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছিলেন। এতেই কি তার মৃত্যু হয়? এমন প্রশ্ন উঠেছে এখন। ইত্তেফাক

[৩] ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভারতের আসামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উৎপলজিৎ বর্মন নামে ৪৪ বছরের চিকিৎসকের। তিনি একজন অ্যানাস্থেটিস্ট। একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন।

[৪] জানা গিয়েছে, যাতে করোনায় আক্রান্ত না হন, সে জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছিলেন ওই চিকিৎসক। তার ফলেই নাকি হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই ওষুধ অবশ্য করোনা আক্রান্তদেরও দেওয়া হয়ে থাকে।

[৫] মনে করা হচ্ছে, আগাম সতর্কতা নিতে গিয়ে, নিজেই হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছিলেন তিনি। আর এর পরেই হৃদরোগে আক্রান্ত হন উৎপলজিৎ। ওষুধ খাওয়ার পর তিনি যে অস্বস্তি বোধ করতে শুরু করেছিলেন তা হোয়াটসঅ্যাপে তার সহকর্মীদেরও জানান।

[৬] ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ হাইড্রক্সিক্লোরোকুইন (আইসিএমআর) ওষুধটিকে অনুমোদন দিয়েছে।

[৭] বলা হয়েছে, করোনা রোগীর চিকিৎসায় যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যরা ওষুধটি খেতে পারেন। তবে সে ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ মেনে ওই ওষুধ খাওয়ার কথাও বলেছে আইসিএমআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়