শিরোনাম
◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় প্যারোলে মুক্তি পাচ্ছে ইন্দোনেশিয়ার ৩০ হাজার বন্দী, জাতীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করছেন প্রেসিডেন্ট উইদোদো

শাহনাজ বেগম: [২] দেশেটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয় থেকে জরি করা একটি নথিতে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক বন্দীদের দুই-তৃতীয়াংশ সাজা যারা ভোগ করেছে এবং অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যারা অর্ধেক মেয়াদ ভোগ করেছে তারাই মুক্তি পাবেন। মঙ্গলবার দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং উইয়োনো এ খবর নিশ্চিত করেছেন। রয়টার্স, ওয়ার্ল্ড নিউজ

[৩] ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মঙ্গলবার বলেছেন, সামাজিক দূরত্ব ও চলাচলে কঠোর পদক্ষেপ না নিলে মে মাসের মধ্যে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ মারা যেতে পারে বলে এক গবেষণা সতর্ক করেছে।

[৪] ইনস্টিটিউট ফর ক্রিমিনাল জাস্টিস রিফর্ম (আইসিজেআর) এর নির্বাহী পরিচালক ইরেসমাস নাপিতুপুলু এই প্যারোলে মুক্তি দেয়ার বিষয়কে স্বাগত জানিয়ে আরও বন্দীকে মুক্তি দেয়ার আহ্বান জানান। কারণ দেশটিতে ২ লাখ ৭০ হাজার ৩৬৬ বন্দী রয়েছেন। মাদকবিরোধী অভিযানে আটকের সংখ্যা বেড়ে যাওয়ায় জেলখানাগুলোয় ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছেন।

[৫] এ পর্যন্ত করোনায় ১ হাজার ৪১৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১২২ জন মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়